বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমাদাবি পরিশোধ : ন্যাশনাল লাইফ যথা সময়ে দাবী পরিশোধ করছে – সিইও মো.কাজিম উদ্দিন

  |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমাদাবি পরিশোধ : ন্যাশনাল লাইফ যথা সময়ে দাবী পরিশোধ করছে – সিইও মো.কাজিম উদ্দিন

অর্থবিজ ডেস্ক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন, ন্যাশনাল লাইফ গ্রাহকদের দাবি যথা সময়ে পরিশোধ করছে। এ জন্য এ কোম্পানির ওপর বীমা গ্রাহকদের পূর্ণ আস্থা রয়েছে। আর এ কারনে ন্যাশনাল লাইফ দেশে এক নম্বর বীমা কোম্পানি হয়েছে।
সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ৮ জানুয়ারি আয়োজিত এক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি সিলেট অঞ্চলের গ্রাহকদের কাছে ৫ কোটি ২০ লাখ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে কোম্পানির সিলেট এরিয়া ইনচার্জ মো. মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মফিজুল ইসলাম, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বাড়ৈ, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এ এস এম সাজ্জাদুর রহমান, জনবীমার সিলেট এরিয়া ইনচার্জ মোস্তফা খাঁন ও মনিটরিং ইনচার্জ আব্দুল মোতাল্লিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন আরও বলেন, কিছু কিছু বীমা প্রতিষ্ঠান গ্রাহকদের দাবি সময়মতো দিতে না পারায় বীমা শিল্পের দুর্নাম হচ্ছে, ফলে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে ন্যাশনাল লাইফ বরাবরই গ্রাহকদের দাবি যথা সময়ে পরিশোধ করে এসেছে বলেই আজ দক্ষিণ এশিয়ার সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ২০২৪ সালে ১ হাজার ২০৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। সময়মতো দাবির টাকা পেয়ে গ্রাহকরা ন্যাশনাল লাইফের প্রতি আস্থার অনুভূতি প্রকাশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191