বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেঙ্গল ইসলামি লাইফ এবং শিখো’র মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষর

  |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   83 বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ এবং শিখো’র মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং অনলাইন ভিত্তিক সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো’র মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানী ঢাকায় শিখো’র প্রধান কার্যালয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) এই চুক্তি স্বাক্ষর হয়।
বেঙ্গল ইসলামি লাইফের গ্রুপ বীমা বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম রানা এবং শিখো’র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) ইশমাম আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শিখো’র সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী তাকাফুল সুবিধার অর্ন্তভুক্ত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিখো’র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) সুমাইয়া রহমান ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) পিয়াস পাল এবং বেঙ্গল ইসলামি লাইফের করপোরেট সেলস বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোকসানা আক্তার ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191