
| শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 62 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যম সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
আজ শনিবার (১০জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সকাল সাড়ে ১১টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী এবং সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সরাসরি মতবিনিময় রাজনৈতিক ও সাংবাদিকতা উভয় মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। বনানীর হোটেল শেরাটনের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

Posted ৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


