শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

বীমা খাতে সাঈদ আহমেদ, ফকরুল ইসলাম, আবদুল আওয়াল মিন্টু এমপি নির্বাচিত

  |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   32 বার পঠিত

বীমা খাতে সাঈদ আহমেদ, ফকরুল ইসলাম, আবদুল আওয়াল মিন্টু এমপি নির্বাচিত

অর্থবিজ প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বীমা খাত থেকে বেসরকারিভাবে বিজীয় হয়েছেন দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের সাবেক ও বর্তমান তিন চেয়ারম্যান ও পরিচালক। বিজয়ী এই তিন প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তারা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্ধতা করে নির্বাচনে বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন, নন-লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। তিনি শরিয়তপুর-১ আসনে ৭৭ হাজার ৩ শত ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৩৬১জন।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক ও কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফকরুল ইসলাম নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, ন্যাশনাল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদি দল (বিএনপি) নিরঙ্কুশ জয়লাভ করে।
সাঈদ আহমেদ
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক ও সাবেক চেয়ারম্যান সাঈদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মতো কোম্পানিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (প্রাক্তন ফারমার্স ব্যাংক লিমিটেড) প্রাক্তন ইসি চেয়ারম্যান এবং স্পন্সর শেয়ারহোল্ডার। সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন সাঈদ আহমেদ।

মোহাম্মদ ফকরুল ইসলাম:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফকরুল ইসলাম নোয়াখালী-৫ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। ফকরুল ইসলাম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি পোশাক শিল্প, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, মেডিকেয়ার ব্যবসাসহ বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও তিনি মেট্রো হোমস ডেভেলপমেন্ট, মেট্রো হোমস লিমিটেড, মেট্রো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, মেট্রো বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড এবং মেট্রো বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ট্রেডিং এলএলসি (সংযুক্ত আরব আমিরাত)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গার্ডেন ভিউ কনসোর্টিয়াম লিমিটেড, মেট্রো শপিং মল ও অর্কিড প্লাজার চেয়ারম্যান এবং বরিশাল সিটি স্ক্যান সেন্টার লিমিটেড, বরিশালের পরিচালক।
ফকরুল ইসলাম বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও অলাভজনক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ ফোরাম (ঢাকা)’র সভাপতি, নোয়াখালী ফোরাম (ঢাকা)’র সহ-সভাপতি, মেট্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল (বাশুরহাট)’র ট্রাস্টি ও সহ-সভাপতি, জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ট্রাস্টি ও সহ-সভাপতি।
এছাড়াও তিনি ধানমন্ডি ক্লাবের আজীবন সদস্য, নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র আজীবন সদস্য এবং নোয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তিনি ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন।

আবদুল আওয়াল মিন্টু:
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু নির্বাচন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের একজন স্পন্সর ডিরেক্টর এবং বর্তমান চেয়ারম্যান।
আবদুল আওয়াল মিন্টু ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সাবেক সভাপতি। পাশাপাশি তিনি লাল তীর সিড লিমিটেড ও নর্থ সাউথ সিড লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড এবং মাল্টিসোর্সিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন।

ফেনী জেলার আলিয়ারপুর গ্রামে জন্মগ্রহণকারী আবদুল আওয়াল মিন্টু চট্টগ্রামের মারকেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আন্তর্জাতিক ব্যবসা আইনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
আবদুল আওয়াল মিন্টুর বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন, যার মধ্যে নিজ জন্মস্থানে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা অন্যতম। তিনি একাধিক গ্রন্থের লেখক, যার মধ্যে “বাংলাদেশ: এনাটোমি অব চেঞ্জ” উল্লেখযোগ্য; গ্রন্থটি লন্ডনের অ্যাথেনা প্রেস থেকে প্রকাশিত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191