
| শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা রাত ১২টার ছয় মিনিট আগে রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানোর সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ধীরগতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

Posted ৯:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


