
| সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সদ্য গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহবান করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। এ দিন সকাল ১১ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।

Posted ৬:০০ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Arthobiz | zaman zaman


