বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল

  |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল

অর্থবিজ প্রতিবেদক :
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ এ তথ্য জানিয়েছেন।
আজ বিকেল পৌনে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯ টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটা ছেড়ে দিয়েছেন, এছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়।
তিনি বলেন, এখন কমিশন এই দুটো আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল করবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
তবে, উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও, ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর-৩ আসনে গণভোট হবে না জানান তিনি। ইসি সচিব জানান, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191