বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলমের পদত্যাগ

  |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলমের পদত্যাগ

অহিদুজ্জামান মিঞা :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেছেন। তিনি আজ সোমবার (২ মার্চ) সকালে অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠন বিভাগের সচিব বরাবর এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
ড. আসলাম আলম ব্যক্তিগত অনিবার্য কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন।
ড. আসলাম আলম ২৪’র জুলাই আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে পরবর্তী পরিস্থিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পান। ১০ সেপ্টেম্বর তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে যোগ দেন। তিনি তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) জয়লাভ করে সরকার গঠন করে দায়িত্ব গ্রহন এবং অর্ন্তবর্তী সরকার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর দেশে নতুন রাজনৈতিক আবহ তৈরি হয়। সরকার সুষ্ঠু ভাবে দেশ পরিচালনার স্বার্থে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক রদবদল করতে থাকে। তারই ধারাবাহিকতায় আইডিআরএ’র চেয়ারম্যান পদেও রদবদল করা ছিল সময়ের ব্যাপার।
জানা গেয়ে, আগামী ১২ ফেব্রুয়ারি বসছে জাতীয় সংসদ অধিবেশন। সংসদ অধিবেশসন শুরুর আগে এ ধরনের গুরুত্বপূর্ণ রদবদল সম্পন্ন করা সরকারের পরিকল্পনায় রয়েছে। ড. আসলাম আলম সরকারের উপর মহল থেকে সবুজ সংকেত পেয়ে আগে ভাগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে হয়তোবা তাকে অন্য ভাবে সড়িয়ে দেয়া হতো।
ড. আসলাম আলম আডিআরএ’র চেয়ারম্যান পদে যোগদেয়ার আগে এ সংস্থাটির চেয়ারম্যান ছিলেন জয়নুল বারী। তিনি সে সময়ে উদ্ভূত পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
উল্লেখ্য, ড. আসলাম আলমের পদত্যাগ করা সম্পর্কে তার তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানা যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191