
| বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন পদত্যাগ করেছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে তিনি আজ ১৪ আগস্ট বুধবার পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যগত এবং ব্যাক্তিগত কারনে আমার পক্ষে আর ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় আমি ফারইস্ট ইসলামী লাইফ মইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে আজ ১৪ আগস্ট পদত্যাগ করলাম।
ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে সাবির্ক সহযোগিতার জন্য তিনি পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিকে ধন্যবাদ জ্ঞাপন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন তাকে প্রথমে নিরপেক্ষ পরিচালক পদে নিয়োগ দেয় এবং পরে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তিনি অত্যন্ত সততার সাথে এই দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি নিরপেক্ষ পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ তুলে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে সরকার সমর্থকদের নিরপেক্ষ পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। দুর্নীতির দায়ে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও পরিচালক এম এ খালেককে জেলে পাঠানো হলেও কোম্পানিটির অবস্থার কোন উন্নতি হয়নি। হাজার হাজার গ্রাহক তাদের বীমা দাবী পাচ্ছে না।

Posted ৮:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


