বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৫ আগস্ট ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৩৩ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- ব্রাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনিক হোটেল, ম্যারিকো বাংলাদেশ, সিটি ব্যাংক এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ১২ কোটি ৫২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল। অন্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যারিকো বাংলাদেশের ৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকা, সিটি ব্যাংকের ২ কোটি ৫৯ লাখ টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ১ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191