শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারইস্ট লাইফে কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

  |   শনিবার, ১৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   123 বার পঠিত

ফারইস্ট লাইফে কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

অর্থবিজ প্রতিবেদক :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে কমর্রত সকল কর্মকর্তা-কর্মচারী এবং অফিস সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোম্পানির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ ১৫ আগস্ট লিখিতভাবে এ আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, আথিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেস কোম্পানি, প্রধান কার্যালয়, ফারইস্ট টাওয়র, ৩৫ তোপখানা রোড, ঢাকা-১০০০, এ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতির সুযোগে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এসে মানববন্ধনের নামে আপত্তিকর শ্লোগান ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং ১৮ আগস্ট আবার মানববন্ধনের জন্য আসবে বলে হুমকি প্রদান করে। আবেদনটিতে আরো উল্লেখ করা হয়, ফারইস্ট টাওয়ারে ভাড়াটিয়া হিসেবে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের হেডকোয়াটার্স, ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ব্যাংক এশিয়ার নিয়ন্ত্রণাধীন আইটি ফার্মসহ অসংখ্য প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর প্রেক্ষিতে ভবনটিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং অফিস সম্পত্তির নিরাপত্তার স্বার্থে ১৮ আগস্ট সকাল ৮টা থেকে অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191