শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবলী রুবাইয়াত ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ

  |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   86 বার পঠিত

শিবলী রুবাইয়াত ও তার ছেলের ব্যাংক হিসাব জব্দ

অর্থবিজ সডেস্ক :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব জব্দ করেছে এ আর্থিক গোয়েন্দা সংস্থা। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আজ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
একই দিনে আরও ছয়জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, শেয়ারবাজারে বিভিন্ন কারসাজিতে আলোচিত মো. আবুল খায়ের, জাভেদ এ মতিন, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি সিডব্লিউটির মনিজা চৌধুরী, মো. দেলোয়ার হোসাইন ও শরিফুল ইসলাম।
বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীত-বর্তমানে কোনো হিসাব থাকলে তা ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। এসব হিসাবের বিস্তারিত তথ্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউয়ের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে আগামী ৩০ দিন এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে কোনো লেনদেন করা যাবে না। তবে তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখার সময় বাড়ানো যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191