
| বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে মাসিক ব্যবসা পরিকল্পনা সভা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার সভাপতিত্ব করেনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দাবি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার, নির্বাহী কমিটির চেয়ারম্যান এ.কে.এম. মোস্তাফিজুর রহমান এবং এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)। হোসনে আরা বেগম।
জুলাই ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তারা হলেন যথাক্রমে ১ম স্থান অর্জন করেছেন মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা। ২য় শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা। ৩য় এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা। ১ম স্থান অর্জন করেছেন- ইব্রাহিম যুবায়ের (ইভিপি), চট্রগ্রাম। ২য় মো. কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর। ৩য় মো. রেজাউল করিম (ইভিপি), বগুড়া। ১ম স্থান অর্জন করেছেন- হাফেজ আরিফুল ইসলাম অপু (এসভিপি), চট্রগ্রাম। ২য় মীর হোসেন (এসভিপি), মতিঝিল, ঢাকা। ৩য় মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া। ১ম স্থান অর্জন করেছেন- মো. জুয়েল আলী (ডিজিএম), মিরপুর, ঢাকা। ২য় কামাল মজুমদার (ডিজিএম), ময়মনসিংহ। ৩য় হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট।

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


