শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদিকদের সাথে বিএসইসি চেয়ারম্যানের মতবিনিময় সভা

  |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

সংবাদিকদের সাথে বিএসইসি চেয়ারম্যানের মতবিনিময় সভা

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে চাই। বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান তিনি। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান বিএসইসি চেয়ারম্যান।
বিএসসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ আজ রোববার (২৫ আগস্ট) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191