শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এম সাইদুর রহমান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের সিইও

  |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   111 বার পঠিত

কে এম সাইদুর রহমান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের সিইও

অর্থবিজ প্রতিবেদক :
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কে এম সাইদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানির পরিচালনা পর্ষদের নিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। তিনি ১৪ আগস্ট থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সে যোগদান করেন। তিনি এর আগেও বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সফল ভাবে পালন করেন। বীমা সেক্টরে একজন সৎ বিচক্ষন ও দক্ষ বীমা মুখ্য নির্বাহী হিসাবে তার খ্যাতি রয়েছে।
কে এম সাইদুর রহমান দীর্ঘ ১৫ বছর এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চীফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। কে এম সাইদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর একজন চাটার্ড সেক্রেটারি এবং একজন ফেলো সদস্য (এফসিএস)। এছাড়া তিনি আইসিএসবি’র একজন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। তিনি বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অতিথি বক্তা হিসেবে কাজ করেন।
বীমা ও পুনর্বীমা বিষয়ে প্রশিক্ষণসহ বীমা খাতের অভিজ্ঞ এ ব্যক্তিত্ব ঝুঁকি ব্যবস্থাপনা, বীমা, পুনর্বীমা এবং স্থানীয় বাজারে বিশ্বমানের প্রভাব, আ্যান্টি-মানিলন্ডারিং ইত্যাদি বিষয়ে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বীমা শিল্পে নিয়োজিত মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র একজন সদস্য ৷ তিনি ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি ও পটিয়া সমিতির একজন আজীবন সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এলামনাই এসোসিয়েশনের একজন সদস্য।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191