বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার : গভর্নর

  |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার : গভর্নর

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবার পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশার অবসান ঘটিয়ে তিনি প্রকৃত রিজার্ভের পরিমাণ জানিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমে এসেছিল, কথাটি সত্য নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানাতে বৃহস্পতিবার প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজার্ভ প্রসঙ্গে সেখানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী।
গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে জানিয়ে গভর্নর বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করে নাই। বরং আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে, এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার করে বাজার থেকে কেনা হচ্ছে।
মূল্যস্ফীতিকে আগামী ৫ মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যের কথা জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, যেমন ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে। পরবর্তী এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসা। এতদিন সেই হিসাব গোপন করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে নিট রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) সেটি দেওয়া হতো।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191