বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

  |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

থাইল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা পেলেন পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশে নিযুক্ত থাউল্যান্ডের অনারারি কনসাল পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বন্ধুত্বের সেতু মজবুত করার জন্য তিনি থাইল্যান্ডের মকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডারের সহযোগী পুরস্কার পেয়েছেন। রাজধানীর থাই দূতাবাসে অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে থাই দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ূন মাহমুদ চেীধুরী দীর্ঘ ১৮ বছর যাবত থাই সরকার ও থাই নাগরিকদের সহযোগিতা করে আসছেন। তার এই অবদানে স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
থাইল্যান্ডের মুকুটের সর্বশ্রেষ্ঠ অর্ডার দেশটির সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। থাই সরকার ১৮৬৯ সাল থেকে এই সম্মাননা চালু করেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191