বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে

অর্থবিজ ডেস্ক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায়।
বাংলাদেশ ব্যাংকে আজ সোমবার (১৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ কথা বলেছেন ।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে নতুন ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। আর ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি করে বাকি ১০ হাজার কোটি টাকা উঠানো হবে।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শিগগিরই আদালতে মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এস আলমের মালিকানার মধ্য থেকে ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, শিগগিরই ভিসা পেলে আমরা সৌদি যাবো। সেখানে ইসলামী ব্যাংকে আল রাজি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের বিনিয়োগ আবারও ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191