
| বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছয় লাখ ৭৫ হাজার ৩০ কোটি টাকা। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া অর্থনীতির শ্বেতপত্রে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই টাকা খেলাপি ঋণ, পুনঃতফসিল ও পুনর্গঠিত ঋণ এবং বকেয়া অবলোপিত ঋণের সমষ্টি, যা গত জুন পর্যন্ত মোট ব্যাংক ঋণের ৩১ দশমিক ৭ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিপূর্ণ বিশাল পরিমাণের এই ঋণ ঝুঁকিমুক্ত করা গেলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগতো না। শ্বেতপত্রে বলা হয়েছে—এটা অর্থনীতি নয়, বোকামি। দেশের আর্থিক খাতের এই দুর্দশা অর্থনৈতিক বিপর্যয় বা রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে সৃষ্টি হয়নি।
জানা গেছে, স্বীকৃত খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। পুনঃতফসিল ও পুনর্গঠিত ঋণ দুই লাখ ৭২ হাজার ৮৫৬ কোটি টাকা। অবলোপিত ঋণ ৭৫ হাজার ৩৮৯ কোটি টাকা। স্পেশাল মেনশন অ্যাকাউন্টে ৩৯ হাজার ২০৯ কোটি টাকা ও আদালতের নির্দেশে ৭৬ হাজার ১৮৫ কোটি টাকা ঋণ বকেয়া আছে।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হিসাব করলে ঝুঁকিপূর্ণ ঋণ আরও বেশি।

Posted ১:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


