শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইন্যান্স কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা

  |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ফাইন্যান্স কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে  কেন্দ্রীয় ব্যাংকের নতুন  নীতিমালা

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশে ফাইন্যান্স কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং তাদের দায়িত্ব কর্তব্য ও সম্মানি নির্ধারনে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গত ১২ ডিসেম্বর জারিকৃত ডিএফআইএম ঘোষিত এক সার্কুলারে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিতে কোন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হলে তাকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যারয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, অথবা হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর হতে হবে। তবে কোন ব্যাংক কোম্পানি অথবা ফাইন্যান্স কোম্পানির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী কর্মকর্তা অথবা হিসাব পেশায় নিয়োজিত চার্টর্ড একাউন্ট্যান্ট কিম্বা কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট অথবা কোন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানের নির্বাহী পদে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যাক্তিকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে বিবেচনা করা যাবে।
এ ছাড়া সরকারি বেসরকারি অথবা স্বায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসা প্রশাসন, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যাক্তি, অভিজ্ঞ ব্যাংকার বাণিজ্য মন্ত্রনালয় , অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগ, শিল্প মন্ত্রনালয় ও আইন মন্ত্রনালয়ের অভিজ্ঞ কর্মকর্তাগণকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। তথ্য প্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক, পেশাগত শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য করা যাবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত নির্দেশনা ব্যতীত গত ১৩ মার্চ ঘোষিত ডিএফআইএম ২ নম্বর সার্কুলারের অন্যান্য নীতিমালা অপরিবর্তিত থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন- ২০২৩ এর ১৪,১৫ ও ১৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো এবংঅবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191