বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স সংগ্রহে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক

  |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

রেমিট্যান্স সংগ্রহে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক

অর্থবিজ ডেস্ক :
২০২৪ সালে রেমিট্যান্স সংগ্রহে অনন্য অবদান রাখার জন্য সেন্টার ফর এনআরবি’র পক্ষ থেকে ‘টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড’ পেল ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্রান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (১১ জানুয়ারি) শুরু হওয়া বছরব্যাপী ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই পুরস্কার হস্তান্তর করেন।
ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়। সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী। এছাড়াও দেশি ও বিদেশি অতিথিগণ এসময় উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১২ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191