
| সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. আবুল কালামকে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্যসাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থলাভিসিক্ত হলেন তিনি। বিএসইসির জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিশনের উপ-মুখপাত্র হিসেবে সংস্থাটির পরিচালক মো. আল ইসলাম এবং সহকারী মুখপাত্র হিসেবে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা দায়িত্ব পালন করবেন।

Posted ৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman


