শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট ১৮ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, রেনাটা, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিনোবাংলা এবং প্রিমিয়ার সিমেন্ট । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেনাটা ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিনোবাংলা ১ কোটি ৯১ লাখ এবং প্রিমিয়ার সিমেন্ট ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191