শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবাল হোসেন চৌধুরী বাজুসের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল ইসলামি লাইফের অভিনন্দন

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

ইকবাল হোসেন চৌধুরী বাজুসের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল ইসলামি লাইফের অভিনন্দন

অর্থবিজ প্রতিবেদক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বীমা কোম্পানিটি তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
বিজ্ঞপ্তিতেআরও বলা হয়, মো. ইকবাল হোসেন চৌধুরী বর্তমানে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের শিল্প, বাণিজ্য ও আর্থিক খাতে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
লক্ষ্মীপুর জেলার ইকবাল হোসেন চৌধুরী ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ব্যবসা ও বিনিয়োগে তার নেতৃত্ব দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। জেসিএক্স ডেভেলপমেন্ট ও জেসিএক্স ট্রেডিং লিমিটেডে তার নেতৃত্বে প্রতিষ্ঠান দুটি দেশের আবাসন ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। তাছাড়া জাপানের ক্রেডি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (ঋউও) আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ইকবাল হোসেন চৌধুরী বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য ও পরিচালক হিসেবে যুক্ত আছেন।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191