শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার

  |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার

অর্থবিজ প্রতিবেদক :
অক্টোবর মাসে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়াও অক্টোবর মাসে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬৬ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে গত আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং গত জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191