শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকুর দায় শোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

  |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

আকুর দায় শোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বর-অক্টোবরের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে ১৬১ কোটি ডলার পরিশোধ করায় ৯ নভেম্বর দেশের গ্রস রিজার্ভ কমে ৩১.১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেড়শ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ ছিল ৩০.৩১ বিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন ২৬.৪৪ বিলিয়ন ডলার, যা সেপ্টেম্বরের ২৫.৪০ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।
আকু হলো আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ করা হয়। শ্রীলঙ্কা পূর্বে আকুতে অংশগ্রহণ করলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা বের হয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩২.৭১ বিলিয়ন ডলার এবং বিপিএম ৬ অনুযায়ী ২৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ৮ মার্চের পর বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। ২০২৩ সালের জুন থেকে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে।
দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভের রেকর্ড ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকারের সময় ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল।
বর্তমান সরকারের নেয় পদক্ষেপে অর্থপাচার রোধ ও বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবাসী থেকে রেমিট্যান্স এসেছে ১,০৯০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। গত অর্থবছরে প্রবাসী আয়ে ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এ কারণে গত আগস্টের পর থেকে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে ১২২ টাকায়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191