শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেল্টা লাইফের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

ডেল্টা লাইফের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

অর্থবিজ প্রতিবেদক :
দেশের অন্যতম শীর্ষ জীবনবিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ কিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান। তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, পরামর্শক শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মিল্টন বেপারী, সিনিয়র নির্বাহী সহ-সভাপতি ও অ্যাকচুয়ারি আফরিন হক, নির্বাহী সহ-সভাপতি (উন্নয়ন প্রশাসন) ফরহাদ জলিল, নির্বাহী সহ-সভাপতি (মানবসম্পদ ও কোম্পানি সচিব) মো. আসাদুজ্জামান মল্লিক, নির্বাহী সহ-সভাপতি (হিসাব) পল্লব ভৌমিক, নির্বাহী সহ-সভাপতি (গ্রুপ ও স্বাস্থ্য) রাজীব কান্তি সাহা এবং নির্বাহী সহ-সভাপতি (তথ্যপ্রযুক্তি) শামীম রেজা ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আদিবা রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির অগ্রযাত্রায় যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191