শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) ১৫তম বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গতকাল ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রদান করা হয়েছে।
১৭টি ক্যাটাগরিতে মোট ৪৮টি লিস্টেড ও নন-লিস্টেড প্রতিষ্ঠানকে আর্থিক ও অ-আর্থিক মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে দুর্দান্ত কর্পোরেট পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজয়ীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুর রহমান এবং এনবিআরের চেয়ারম্যান ও আইআরডি সচিব মো. আবদুর রহমান খান। এছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্যিক সং¯’া, নিয়ন্ত্রক ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজকের অ্যাওয়ার্ড বিজয়ীরা উদ্ভাবন, সততা ও সমৃদ্ধ জাতি গঠনের প্রতি তাদের দৃঢ় সংকল্প প্রদর্শনের মাধ্যমে দেশের কর্পোরেট সেবার মানদণ্ড নির্ধারণ করেছেন। তাদের আজকের অর্জন, সেই মানদণ্ড বজায় রাখতে অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে আইসিএমএবি’র সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্দান্ত কর্পোরেট গভর্ন্যান্স ও পারফরমেন্সের স্বীক…তিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যা স্ব”ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যব¯’াপনার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।’
১৫তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, সোনালি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ স্টিলস রি-রোলিং মিলস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ব্র্যাক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং গ্রামীণফোন লিমিটেড। কর্পোরেট এক্সেলেন্স, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় প্রতিষ্ঠানগুলেকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191