শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   31 বার পঠিত

জাপানে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

অর্থবিজ প্রতিবেদক :
ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) চুক্তির আওতায় জাপানের বাজারে বাংলাদেশের সাত হাজার ৩৭৯টি পণ্য তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। একই চুক্তির আওতায় জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। এই শুল্কমুক্ত সুবিধা চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই প্রযোজ্য হবে এবং টানা ১৮ বছর বহাল থাকবে।
সচিবালয়ে আজ সোমবার (২২ ডিসেম্বর) আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য—বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি)—জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। পাশাপাশি আরএমজি খাত একক পর্যায়ের রূপান্তর বিধান (সিংগেল ট্রান্সফরমেশন রুল) সুবিধা থেকেও উপকৃত হবে, যা বাংলাদেশের রপ্তানিযোগ্য পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন বলেন, “এই শুল্কমুক্ত সুবিধা ১৮ বছর ধরে কার্যকর থাকবে। এ বিষয়ে আমি জাপানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছি এবং এরপর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও জানান, ইপিএ চুক্তির মাধ্যমে বাংলাদেশুজাপান বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং রপ্তানি আয় বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তির বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191