শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোনের দাম কমছে!

  |   বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

মোবাইল ফোনের দাম কমছে!

অর্থবিজ প্রতিবেদক :
মোবাইল ফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য বিদ্যমান ১০ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসা আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার আশা করছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলাম সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191