শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসছে বিশেষ সুকুক-১

  |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   56 বার পঠিত

বাজারে আসছে বিশেষ সুকুক-১

অর্থবিজ প্রতিবেদক :
ইসলামি অর্থায়নের আওতায় নতুন উদ্যোগ হিসেবে ‘বাংলাদেশ সরকারের বিশেষ সুকুকু-১’ ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইজারাভিত্তিক এই সুকুকের মোট মূল্যমান নির্ধারণ করা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এর মেয়াদ হবে ১০ বছর এবং বার্ষিক মুনাফার হার ধরা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহাম্মদের সভাপতিত্বে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির ধারাবাহিক দুটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ ও ৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সুকুক ইস্যুর অনুমোদন দেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সুকুকটির বিপরীতে গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সরকারি কর্মচারীদের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত নির্দিষ্ট রেলসেবাকে সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। বাস্তব সম্পদের ভিত্তিতে গঠিত এই কাঠামো শরিয়াহসম্মত অর্থায়নের সব শর্ত পূরণ করবে।
এ বিশেষ সুকুকটি ব্যক্তিগত প্লেসমেন্ট পদ্ধতিতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অনুকূলে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সুকুকটি ইস্যু করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সুদভিত্তিক ঋণের বিকল্প হিসেবে সরকারি পর্যায়ে সুকুক ইস্যু একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আবাসন ও রেলসেবার মতো জনসেবামূলক প্রকল্পকে সম্পদ হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সরকারের ইসলামি অর্থায়ন কৌশল আরও শক্তিশালী হবে। পাশাপাশি এটি ইসলামী ব্যাংকগুলোর জন্য দীর্ঘমেয়াদি, নিরাপদ ও স্থিতিশীল বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191