বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম ফের বাড়ল

  |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

এলপি গ্যাসের দাম ফের বাড়ল

অর্থবিজ প্রতিবেদক :
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আবার বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি সিলিন্ডারের আগের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। সেটি বাড়িয়ে ফেব্রুয়ারির জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা। এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা।
এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। তখন প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191