
| মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বেক্সিমকো গ্রুপের ‘গ্রিন সুকুক’ বন্ডে বিনিয়োগ করা প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বন্ডটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সময়মতো অর্থ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১০০ টাকা অভিহিত মূল্েযর বন্ডটির বাজারদর এরই মধ্যে নেমে এসেছে ৬২ টাকায়। এতে ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।
বিশেষ করে যেসব ব্যাংক এই বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করেছে, তারা এখন চাপের মুখে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না পেলে আমানতকারীদের দায় মেটাতে অতিরিক্ত তহবিল সংগ্রহের প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
এ পরিস্থিতিতে বিনিয়োগ সুরক্ষায় বন্ডের মেয়াদ বাড়ানো এবং বন্ডের অর্থে নির্মিত তিস্তা সৌর বিদ্যুৎ প্রকল্প বিক্রির আলোচনা শুরু হয়েছে। এ ছাড়া ‘সিংকিং ফান্ড’ থেকে আংশিক অর্থ ফেরতের বিষয়টিও বিবেচনায় আছে। তবে এই তহবিল দিয়ে পুরো বিনিয়োগ ফেরত দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Arthobiz | zaman zaman


