বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   53 বার পঠিত

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

অর্থবিজ প্রতিবেদক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ˆসকত নগরী কক্সবাজারে ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে| ১১ এপ্রিল হোটেল লংবিচে অনুষ্ঠিত হাই পারফর্মেন্স ম্যানেজার’স কনফারেন্স ও বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠনে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন| কনফারেন্সে কোম্পানির সারা দেশ থেকে প্রায় ১০ হাজার উন্নয়ন কর্মী অংশ নেন|
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল কেন্দ্রীয় সমš^য়কারী জি এম হেলাল উদ্দিন, এসভিপি মনির আহমদ ও মফিজুল ইসলাম|
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে| ন্যাশনাল লাইফের অর্জিত প্রিমিয়াম সরকারী ট্রেজারী বন্ডে বিনিয়োগ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শিল্প বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে| এতে জাতীয় অর্থনীতি গতিশীল ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে|
তিনি আরো বলেন ন্যাশনাল লাইফের পরিচালকরা ¯^চ্ছতা ও নীতি আদর্শের ভিত্তিতে কোম্পানীর কার্যক্রম পরিচালনা করে থাকে| এজন্য ন্যাশনাল লাইফে সুশাসন বজায় রয়েছে| কোম্পানীতে দক্ষ জনবল ˆতরী হয়েছে| যারা অত্যন্ত দক্ষতার সাথে বীমা পলিসি বিপণন ও গ্রাহক সেবা প্রদান করে| তাছাড়া যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করায় ন্যাশনাল লাইফের সুনাম ও ব্যবসায়ীক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে|
সভাপতির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি ¯^াধীন ও সেবামূলক পেশা| এ পেশায় আনলিমিট অর্থ উপার্জনের সুযোগ রয়েছে| ন্যাশনাল লাইফে কাজ করে কর্মীরা আর্থিকভাবে ¯^াবল¤^ী ও সমাজে মাথা উঁচু করে চলছে| তিনি বলেন একসময় বীমা পেশা ছিলো সমাজে অবহেলিত পেশা| সময়ের প্রেক্ষাপটে বীমা এখন অনেক সম্মানজনক পেশা| ন্যাশনাল লাইফের মাধ্যমে বীমা পেশার সম্মান বেড়েছে|
তিনি আরো বলেন, কর্মী অনুপ্রেরণার মাধ্যমে ব্যবসায়ীক সফলতা অর্জন সম্ভব| বীমার মাধ্যমে একজন গ্রাহক যেভাবে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পায়, তেমনি বীমা কর্মীরও আর্থিক উন্নতি ঘটে|

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191