বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জেনিথ লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ১৪ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

কক্সবাজারে জেনিথ লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে কোম্পানির সেলস অফিসে ১৩ জুলাই শনিবার এই উন্নয়ন সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস.এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান, হেড অব মেট্রো। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রজেক্ট হেড ছাবেকুন্নাহার, জেনিথ মেট্রো। সভায় সভাপতিত্ব করেন জেনিথ মেট্রোর সেলস ম্যানেজার জসিম উদ্দিন।
অনুষ্ঠান পরিচালণা করেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার রবিউল ইসলাম রুবেল, কক্সবাজার সেলস অফিস। এছাড়াও কক্সবাজার সেলস অফিসের বাছাইকৃত ৫০ জন ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191