
| বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ৩টায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভার আলোচ্যসূচির মধ্যে ছিল, গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন। কী কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

Posted ৫:২৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


