
| রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সূচকের বড় দর পতন হয়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণেও কমেছে লেনদেন। দর কমেছে ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৩৬৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির। ডিএসইতে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫১৮ কোটি ১২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৯ কোটি ১ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১৫ পয়েন্টে। সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ২০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯টির। লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Posted ৮:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


