শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদত্যাগ

  |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   81 বার পঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পদত্যাগ

 

অর্থবিজ ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন।
ড. হাসান বাবু গতকাল ১৮ আগস্ট রোববার ই-মেইলে পদত্যাগ পত্র ডিএসইতে জমা দিয়েছেন। ডিএসই’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, ড. হাসান বাবুর পদত্যাগের খবরে ডিএসইর এক ব্রোকারেজ হাউজের সিইও বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করে ভালো করেছেন ডিএসইর চেয়ারম্যান। এতে করে সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছেন। অন্যথায় অসম্মানিত হতে হতো। তিনি বলেন, আমরা সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ চাই। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তাহলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সেক্ষেত্রে তাদের সম্মানহানি হবে। আমরা তা চাই না।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191