
| বুধবার, ২৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, আমরা এ সম্পদকে আমানতকারিদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আজ বুধবার (২৮ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন । এসময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের সম্পদের পাওয়ার অব অ্যাটর্নি অন্য যাদের দেওয়া আছে তারা জমি বিক্রি করছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা কেউ তাদের যেসব সম্পদ রয়েছে সেগুলো কিনবেন না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ বিক্রি করে আমানতকারীদের সুরক্ষায় ব্যয় করতে চাই। এ নিয়ে আমরা সরকারকে জানাবো।

Posted ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


