বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সিম ব্যাংকের বোর্ড পুনর্গঠন নতুন চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

  |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

এক্সিম ব্যাংকের বোর্ড পুনর্গঠন নতুন চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম স্বপন

অর্থবিজ ডেস্ক :
বেসরকারি খাতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) এর নতুন চেয়ারম্যান হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন। শুক্রবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এক্সিম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে তিনজন শেয়ারহোল্ডার ও দুইজন স্বতন্ত্রসহ মোট ৫ জন পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে। নতুন পর্ষদের অপর সদস্যরা হলেন শেয়ারধারী পরিচালক মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার মামুন।
এক্সিম ব্যাংকের পুরোনো পর্ষদ ভেঙে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতের জন্য জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ বা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলো। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রয়াত শাহজাহান কবির। নজরুল ইসলাম মজুমদার ২০০৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর টানা প্রায় ১৭ বছর তিনি প্রভাব খাটিয়ে ব্যাংকটির চেয়ারম্যান পদ আখড়ে ধরে রেখেছিলেন।
ব্যাংকটির নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি টিভোলি অ্যাপারেলস্ লিমিটেড এবং গ্যালাক্সি স্টিচ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান পেয়ে আসছেন। এছাড়া রিয়েল স্টেট এবং এভিয়েশন সেক্টরে তার ব্যাপক দক্ষতা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৬ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191