শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু আহমেদ

  |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   69 বার পঠিত

আইসিবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু আহমেদ

অর্থবিজ ডেস্ক :
সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবু আহমেদ। আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪ এর ধারা ৭(১) (ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে গত মঙ্গলবার আইসিবির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন সুবর্ণ বড়ুয়া। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ার কারণ দেখিয়ে পদত্যাগপত্র দেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩১ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191