বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইর লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

  |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে ব্র্যাক  ব্যাংক

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ০২ সেপ্টেম্বর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ৮৫ কোটি ২৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিএটিবিসির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। ৫০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২০১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমজেএলবিডির ৩৮ কোটি ৬৬ হাজার টাকা, রেনেটার ৩৫ কোটি ৮৭ লাখ ২২ হাজার টাকা, গ্রামীন ফোনের ২৫ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ২১ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা, সি পার্ল হোটেলের ১৬ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ১৫ কোটি ৯২ লাখ ৭ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংকের ১৪ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191