বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের ইন্তেকাল

  |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হকের ইন্তেকাল

 

অর্থবিজ ডেস্ক :
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি….. রাজিউন। তিনি দীর্ঘ দিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রোববার ভোররাতে মারা যান। তার বয়স হয়েছিল ৬১ বছর।
ঢাকা ব্যাংকের করপোরেট বিভাগের প্রধান মো. ফখরুল আবেদিন মিলন জানান, ‘এমডি স্যার ইন্তেকাল করেছেন। তার মরদেহ দেশে আনা হবে। এমরানুল হক।ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও জাম্বিয়ার ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেডেও কাজ করেন।
১৯৯৮ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকটির বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এমরানুল হক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191