বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি কমছে, শিগগিরই স্বস্তি আসব : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   97 বার পঠিত

মূল্যস্ফীতি কমছে, শিগগিরই স্বস্তি আসব : অর্থ উপদেষ্টা

অর্থবিজ প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছে, মূল্যস্ফীতি ১ শতাংশ কমেছে। এতে শিগগিরই স্বস্তি আসবে। আজ বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আনুষ্ঠানিকভাবে ১ শতাংশ কমেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে আমরা তেলের ওপর শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর শুল্ক কমানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এলএনজি আমদানি এবং সার কেনারও অনুমোদন হয়েছে।
সাধারণ মানুষ কবে স্বস্তি পাবে, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, স্বস্তি আসবে। তবে আপনারা একটু ধৈর্য্য ধরুন। মূল্যস্ফীতি হঠাৎ বেড়ে যায়নি। এর পেছনে অনেক কারণ রয়েছে। বাজারের অবস্থা, উৎপাদন ও বিপণন ব্যবস্থার জটিলতা, সবকিছুই প্রভাব ফেলছে। তিনি বলেন, চাঁদাবাজি পুরোপুরিভাবে কমেনি। তবে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন হাত বদলের প্রভাব এখনো পুরোপুরি কমানো সম্ভব হয়নি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191