বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদ প্রায় এক মাস শূন্য

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   118 বার পঠিত

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে এমডি পদ প্রায় এক মাস শূন্য

অর্থবিজ প্রতিবেদক :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে প্রায় এক মাস ধরে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চেয়ার শূন্য। ব্যাংকগুলো হচ্ছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। গত ১৯ সেপ্টেম্বর এ ৬ টি ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে ব্যাংকগুলোর এমডিরা আর অফিস করছেন না।
এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর চেয়রম্যানগন সোমবার (১৪ অক্টোবার) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দ্রুত নতুন এমডি নিয়োগ দেওয়ার অনুরোধ জানান। সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং রূপালী ব্যাংকে চেয়ারম্যান নজরুল হুদা বৈঠকে অংশ নেন।
একটি ব্যাংকের চেয়ারম্যান বলেন, তাদের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দ্রুত এমডি নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দেওয়া হয়। এরপর থেকে এসব ব্যাংকের এমডি হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। এদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও ব্যাংকের ডিএমডিদের কেউ কেউ রয়েছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191