শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন

  |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন

অর্থবিজ ডেস্ক :
আরও আধুনিক ও উত্তম সেবার লক্ষ্য নিয়ে রূপালী ব্যাংক পিএলসির আইসিটি সিস্টেমস বিভাগের উদ্যোগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আজ সোমবার (২৭ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এই অ্যাপ দিয়ে রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডাররা ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে ব্যালেন্স অনুসন্ধান, মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ ও টিকেট ক্রয়সহ আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191