শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের

  |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন সোনালী লাইফের

অর্থবিজ প্রতিবেদক :
টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শ্রীলংকার কলম্বোতে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সোনালী লাইফ চারটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়। সোনালী লাইফের ব্যবসায়িক পার্টনার এজিএম মোঃ মিজানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং মোঃ জসিম ব্যক্তিগত উদ্যোগে অবকাশ যাপনের উদ্দেশ্যে শ্রীলংকা অবস্থানকালীন সোনালী লাইফের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
এ বছর সোনালী লাইফ চারটি পৃথক বিভাগে পুরস্কৃত হয় । বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন পাবলিক সেক্টর, বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানী ইন প্রাইভেট সেক্টর, সাস্টেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানী অফ দ্য ইয়ার, বেস্ট ক্লেইম ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার,
এর আগে ২০২১ সালে ২টি, ২০২২ সালে ৪টি, ২০২৩ সালে ৫টি এবং ২০২৪ সালে ৪টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে সোনালী লাইফ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191