শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে মুদ্রাস্ফীতি সামান্য বেড়েছে

  |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত

নভেম্বরে মুদ্রাস্ফীতি সামান্য বেড়েছে

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি হার নভেম্বর মাসে সামান্য বেড়ে হয় ৮.২৯ শতাংশ। এই পরিমান অক্টোবরের ৮.১৭ শতাংশের তুলনায় সামান্য বেশি। এই সামান্য বৃদ্ধির মূল কারণ হিসেবে খাদ্য মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে।
বিবিএস-এর তথ্য অনুযায়ী, খাদ্য মুদ্রাস্ফীতি নভেম্বর ২০২৫-এ দাঁড়িয়েছে ৭.৩৬ শতাংশে, যা অক্টোবরের ৭.০৮ শতাংশ থেকে কিছুটা বেশি। অন্যদিকে, একই সময়ে নন-ফুড বা খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি কিছুটা কমে ৯.০৮ শতাংশে দাঁড়িয়েছে, যা অক্টোবর মাসে ছিল ৯.১৩ শতাংশ।
এদিকে, গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই গত মাসে মুদ্রাস্ফীতির সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191