শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রামে জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা

  |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত

চট্রগ্রামে জনতা ব্যাংকের ৬,২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা

চট্রগ্রাম প্রতিনিধি :
বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে জনতা ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলায় গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীন, ভাই আব্দুস সামাদ এবং জনতা ব্যাংক ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৯৫জনকে আসামি করা হয়েছে।
আজ রোববার সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে এসব মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ পরিচালক সুবেল আহমেদ।
তিনি জানান, তিন মামলায় এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম টেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাতের অভিযোগ করে মামলায় উল্লেখ করা হয়েছে। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, পরিচালক হিসেবে তার স্ত্রী ফারজানা পারভীন ও জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তাসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে- আসলে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে আরেক মামলায়। এতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলম মাসুদ ও জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।
তৃতীয় মামলাটি করা হয়েছে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে আসলে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাতের অভিযোগে। ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে এ ঘটনার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, পরিচালক তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের পাঁচ সদস্য ও জনতা ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।
এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারায় ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের নামে ৩ হাজার ৮৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেছিল দুদক।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191