শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ৯.৫ শতাংশ মুনাফা পাবেন : গভর্নর

  |   বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   93 বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ৯.৫ শতাংশ মুনাফা পাবেন : গভর্নর

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংক ভবনে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা বলেন।
তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের এই মুনাফার হার বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক। একই সঙ্গে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের জন্য আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। কারণ, এই দুই বছরে সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকই বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী ব্যাংক লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা পাওয়ার কথা নয়। তবে সরকার অনুকম্পা হিসেবে ৪ শতাংশ হারে মুনাফা দিচ্ছে। এতে মোট ব্যয় হবে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।
গভর্নর আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাস-ভিত্তিতে মুনাফা পাবেন। তবে ২ লাখ টাকার বেশি মূলধন উত্তোলনে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আমানতকারীদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণের জন্য আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক একটি হটলাইন চালু করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191